দামুড়হুদায় বিদ্যুত্স্পৃষ্টে দোকান কর্মচারীর মৃত্যু

আপডেট : ০৭ মে ২০২১, ২২:৩০

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

দামুড়হুদা উপজেলার আরামডাঙ্গা গ্রামে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে শাহানাজ মন্ডল নামের এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে ঐ গ্রামের মো. মতিয়ার রহমানের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। মৃত শাহানাজ মন্ডল উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের আরজুল্লাহ খাঁর ছেলে। স্থানীয়রা জানায়, দোকানের কর্মচারী শাহানাজ মন্ডল মালিক মতিয়ার রহমানের বাড়ির নির্মাণাধীন ২য় তলায় পানি দিচ্ছিল। এ সময় ছাদের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক মেইন লাইনের তারে শাহানাজের হাত লেগে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।