চাটমোহর পৌরসভায় যানজট নিয়ন্ত্রণে আনসার নিয়োগ

আপডেট : ০৭ মে ২০২১, ২২:৩৩

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহর পৌর শহরের যানজট নিরসনে আনসার নিয়োগ করা হয়েছে। পৌরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এবং জীবনযাত্রার মান উন্নয়নে পৌরসভার পক্ষ থেকে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে শহরের যানজট নিরসনে এ উদ্যোগ গ্রহণ করা হয়। শুক্রবার সকালে চাটমোহর থানা বাজার মোড়ে আনুষ্ঠানিকভাবে পৌর মেয়র নিয়োগকৃত আনসারদের কার্যক্রম উদ্বোধন করেন অ্যাড. সাখাওয়াত হোসেন সাখো। এছাড়া তিনি করোনা ভাইরাস প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধিতে পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করেন। এসময় কাউন্সিলর মো. নাজিম উদ্দিন মিয়া, কাউন্সিলর নুর-ই-হাসান খান ময়না প্রমুখ উপস্থিত ছিলেন।