সদরপুরে (ফরিদপুর) সংবাদদাতা
থোকা থোকা কৃষ্ণচূড়ার লাল ফুলে ছেয়ে গেছে সদরপুরের বিভিন্ন এলাকা। দূর থেকে দেখলে মনে হয় গাছে যেন আগুন ধরেছে। ফুলের বাহারী লাল রং সবুজ পাতাকে ঘিরে ফেলেছে। কৃষ্ণচূড়ার লাল রং গ্রীষ্মকালকে দিয়েছে অন্য এক মাত্রা। চোখ ধাঁধানো কৃষ্ণচূড়ার সৌন্দর্য যেন হার মানায় ঋতুরাজকে। ফুলের দিকে তাকালে অন্য এক মুগ্ধতা ছড়ায়। সরেজমিনে সদরপুর উপজেলার রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা এমন চিত্র দেখা যায়। সেখানে কৃষ্ণপুর ইউনিয়নের ৬ নম্বর ইউপি সদস্য কাজী আইয়ূব আলী বলেন, কৃষ্ণচূড়ার লাল ফুলে আমাদের চোখ ধাঁধিয়ে যায়। সামনে আরো কৃষ্ণচূড়া গাছ লাগানো হবে।
