পঞ্চম শ্রেণির পড়াশোনা

আপডেট : ০৮ মে ২০২১, ২১:০৪

পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ কী?

ইয়াসমিন আক্তার, সহকারী শিক্ষক

নামুড়ী আদর্শ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় আদিতমারী

সুপ্রিয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, আজ  বিজ্ঞান  বিষয়ে  একটি  মডেল প্রশ্ন দেওয়া হলো তোমরা এটি অনুশীলন করবে। তবে মনে রাখবে বেশি বেশি মূলবইটি পড়তে হবে।

১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ:                                         

ক) অণু কী?                

খ) আবাস্থল কী?

গ) খাদ্যজাল ও খাদ্য শৃঙ্খল কী?                      ঘ) ঘনীভবন কী?

ঙ) জলোচ্ছ্বাস কী?                       

চ) ছাঁকন কী?

ছ) থিতানো কী?                          

জ) তাপ সঞ্চালন ও তাপশক্তি কী?

ঝ) শব্দ দূষণের দুটি কারণ লেখ।                       ঞ) দুটি রাসায়নিক দ্রব্যের নাম লেখ।

ট) পরমাণু কী?            

ঠ) পানি বিশুদ্ধকরণ কী?

ড) পরাগায়ন কী?        

ঢ) বীজের বিস্তরণ কী?

ণ) পানি দূষণের দুটি কারণ লেখ।

২। সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো

(যেকোনো ১২ টি)।            ১  ১২ = ১২

ক) পদার্থ হলো - অণুর সমষ্টি।

খ) পানি একটি -।

গ) শক্তির অপচয় পরিবেশের জন্য -।

ঘ) বায়ু দূষণ মানুষের - জন্য ক্ষতিকর।

ঙ) আমরা প্রায়ই শুনে থাকি যে, বায়ু - হচ্ছে।

চ) মানুষের - পানি দূষণের প্রধান কারণ।

ছ) বরফকে তাপ দিলে তা - পরিণত হয়।

জ) উদ্ভিদের দেহে প্রায়ই - ভাগ পানি।

ঝ) মানব দেহের - ভাগ পানি।

ঞ) পরিবেশ দূষণের অন্যতম কারণ হলো -।

ট) - জন্য খাবার প্রয়োজন।

ঠ) পানি আবার বিভিন্ন উদ্ভিদের -।

ড) আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ হচ্ছে  - তৈরি।

ঢ)  বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে - গাড়ি উদ্ভাবন হয়।

৩।  বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশের মিল করো:                          বাম

       ডান

ক) পানি ছাড়া জীব

খ) উদ্ভিদের বেঁচে থাকার জন্য

গ) উদ্ভিদের দেহের প্রায়

ঘ) খাদ্য তৈরিতেও পানি ব্যবহার করে

ঙ) পানি ছাড়া উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদান

ক) পানি প্রয়োজন।

খ) ৯০ ভাগ পানি।

গ) বাঁচাতে পারে না।

ঘ) উদ্ভিদ।

ঙ) ৪০ ভাগ পানি।

চ) বাঁচতে পারে।

৪। যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও:

ক) পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ কী? মাটি ও পানি দূষণের দুটি করে কারণ লেখ।

খ) নিরাপদ পানি কী? পানি বিশুদ্ধকরণের চারটি প্রক্রিয়া সংক্ষেপে লেখ।

গ) বীজের বিস্তরণ কী? উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করো।

ঘ) পরিবেশ সংরক্ষণ কী? আমরা কীভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি ব্যাখ্যা করো।

ঙ) পানির তিনটি অবস্থার নাম লেখ। জীবের কেন পানি প্রয়োজন ব্যাখ্যা করো।

চ) বায়ুদূষণের কারণ কী? রিসাইকেল প্রক্রিয়ায় কীভাবে বায়ুদূষণ কমাতে পারে?

ছ) কীভাবে বায়ুদূষণ প্রতিরোধ করা যায় ব্যাখ্যা করো।

জ) পরাগায়ন কী? উদ্ভিদ কীভাবে প্রাণীর উপর নির্ভরশীল ব্যাখ্যা করো।

ঝ) পরিচলন কী? পরিচলন পদ্ধতি ব্যাখ্যা করো।

ঞ) পানিচক্র চিত্রসহ ব্যাখ্যা করো।