রবিশপ-এ বিশাল ছাড়ে ‘ঈদ ধামাকা’ :ঈদ উপলক্ষ্যে সম্প্রতি বিশাল ছাড়সহ ‘ঈদ ধামাকা’ ক্যাম্পেইন চালু করল দেশের প্রিমিয়ার ই-কমার্স প্ল্যাটফর্ম রবিশপ ডটকম ডটবিডি। ক্যাম্পেইন চলাকালে গ্রাহকরা নির্ধারিত ডিজিটাল গ্যাজেট-স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ট্রিমার, শেভার, হেডফোন, হেডসেট, ইয়ারফোন ইত্যাদিতে ৬৭ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। রবিশপ ডটকম ডটবিডি ওয়েবসাইটে (robishop.com.bd ) গিয়ে গ্রাহকরা সহজেই তাদের পছন্দের পণ্য অর্ডার করতে পারবেন। ক্যাম্পেইনের অংশ হিসেবে ০ শতাংশ ইএমআই সুবিধার পাশাপাশি ক্রেডিট কার্ডে পণ্য ক্রয় করার ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন গ্রাহকরা। কার্ড ব্যবহার করে ৫০০ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করা যাবে।
ঈদকে সামনে রেখে স্মার্টফোনে আকর্ষণীয় অফার দিচ্ছে স্যামসাং :ঈদ উপলক্ষে স্যামসাং বাংলাদেশ তাদের বিস্তৃত পরিসরের স্মার্টফোনে দিচ্ছে ক্যাশব্যাক, প্রোমো ছাড় এবং আকর্ষণীয় উপহারসহ দারুণ সব অফার। ঈদ অফারটি এবং চলবে ৩১ মে, ২০২১ পর্যন্ত। এই অফার এর আওতায় গ্রাহকরা স্যামসাং স্মার্টফোন কেনার সময় বিভিন্ন আকর্ষণীয় অফার উপভোগ করবেন। এর মধ্যে রয়েছে ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ৪,০০০ টাকা পর্যন্ত প্রোমো ছাড়, ১৫ জিবি পর্যন্ত ডেটা বান্ডল অফার এবং আকর্ষণীয় উপহার (বাডস+/ বাডস প্রো/ফিট ২)। এছাড়া নির্দিষ্ট কিছু হ্যান্ডসেট কিনলে, গ্রাহকরা পাবেন ‘টুইনউইন’ সুযোগ, যেখানে থাকবে আরেকটি স্মার্টফোন জেতার সুযোগ। আরও থাকছে বিনা সুদে ১৮ মাস পর্যন্ত ইএমআই সুবিধা। গ্যালাক্সি এম০১ কোর এবং গ্যালাক্সি এ৫১ কিনলে গ্রাহকরা ১,০০০ টাকা প্রোমো ছাড় পাবেন। আর গ্যালাক্সি এম২১ (৬/১২৮ জিবি), গ্যালাক্সি এ৭১ (৮/১২৮ জিবি) এবং গ্যালাক্সি এম৫১ (৮/১২৮ জিবি) কিনলে ২,০০০ টাকা এবং গ্যালাক্সি এম৩১ (৬/৬৪ জিবি এবং ৮/১২৮ জিবি উভয় সংস্করণ) কিনলে ৪,০০০ টাকা প্রোমো ছাড় পাবেন। এছাড়া, গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি কিনে যে কেউ ১০ হাজার/১৫ হাজার টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
পুরনো ইলেকট্রনিক পণ্যগুলো সোয়াপেধ্যমে বিক্রি করলে ৬ হাজার টাকা পর্যন্ত ভাউচার: দেশের সর্ববৃহত্ অনলাইন মার্কেটপ্লেস দারাজ সম্প্রতি দেশের প্রথম রি-কমার্স ব্র্যান্ড সোয়াপ এর সাথে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি স্মার্টফোনপ্রেমী এবং প্রযুক্তি অনুরাগীদের স্মার্টফোন ব্যবহারে নতুন সুযোগের সৃষ্টি করেছে। সম্প্রতি আয়োজিত এক ভার্চুয়াল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানদ্বয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক এবং সোয়াপ ও লাইভওয়্যার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী পারভেজ হোসেন। এই চুক্তির আওতায় কোন গ্রাহক যদি তার পুরনো ইলেকট্রনিক পণ্যগুলো সোয়াপ অ্যাপ বা এর ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করেন, তবে তিনি পণ্যের দামের (বিক্রয়) সাথে ৬ হাজার টাকা পর্যন্ত ভাউচার পাবেন। পরে, গ্রাহক এই ভাউচারটি ব্যবহার করে অনলাইন মার্কেটপ্লেস দারাজ থেকে নতুন ফোন কিনতে পারবেন। গ্রাহকদের জন্য এই আকর্ষণীয় অফারটি চলবে চলতি ২৬ এপ্রিল, ২০২১ থেকে ১৩ মে, ২০২১ পর্যন্ত।
অপো’র ফোন কিনে বাড়ি ফিরুন বাইক জিতে:এই ঈদে উত্সবের আয়োজনকে আরও আনন্দময় করতে ‘ধামাকা অফার’ নিয়ে এসেছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো। অফারের অধীনে অপো এফ১৯ প্রো কিনলে ভাগ্যবান বিজয়ীরা পাবেন জিক্সার মোটরবাইক, ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও বাই ওয়ান গেট ওয়ান সহ নানা পুরস্কার। অফারটি পেতে অপো’র যে কোন মডেলের হ্যান্ডসেট কিনে এই লিংকে www.oppoluckycampaign.com ভিজিট করে ফরম ফিলাপ করে ‘চেক ইউর লাক’ অপশন ক্লিক করলে ভাগ্যবান পুরস্কার বিজয়ী কিনা জানা যাবে। শুধু তাই নয় নিশ্চিত উপহার হিসাবে লাকি ড্র ছাড়াও অপো এ১৫ এবং এ১৫এস ক্রেতারা পেতে পারেন সীমিত সংখ্যক হেডফোন। আরও থাকছে বিজয়ের ৫০ বছর উপলক্ষে এ৫৩ হ্যান্ডসেটের সাথে টি-শার্ট এবং এফ১৭, এফ১৭ প্রো, এফ১৯ প্রো এবং রেনো৫ কিনলে অপো ট্রাভেল ব্যাকপ্যাক জিতে নেয়ার সুযোগ। ঈদের আগে গ্রাহকদের সাথে উত্সবের আনন্দ ভাগাভাগি করে নিতেই অপো’র এই আয়োজন।
