সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
ঈদুল ফিতরকে সামনে রেখে সৈয়দপুরে ভেজাল লাচ্ছা সেমাই তৈরি হচ্ছে। শহরের পাড়া-মহল্লা ও অলিগলিতে গড়ে উঠেছে প্রায় দুই শতাধিক লাচ্ছা সেমাই তৈরির কারখানা। দেখা গেছে, হাতেগোনা কয়েকটি লাচ্ছা তৈরির বৈধ কারখানা থাকলেও তারা বিপাকে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীদের দাপটে। সৈয়দপুর শহরসহ বিভিন্ন স্থানে অবৈধ কারখানা চালু করা হয়েছে। সৈয়দপুরের স্যানিটারি পরিদর্শক আলতাফ হোসেন বলেন, ‘পচা ডিম, এ্যানিমেল ফ্যাট এবং কৃত্রিম ঘি ও সুগন্ধি মিশ্রিত ভেজাল লাচ্ছা সেমাই তৈরি যাতে না হয় সেজন্য কারখানাগুলোতে নজরদারি রাখা হয়েছে। অনুমোদনহীন কারখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
