শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
শ্রীমঙ্গলে সাতগাঁও-সিন্দুরখান হয়ে আশিদ্রোণ সড়কে তিন বছরেও নির্মাণ হয়নি ব্রিজ। সরজমিনে গিয়ে জানা যায়, ভূজপুর গ্রামের প্রধান সড়কে ব্রিজটি ২০১৮ সালে ছড়ার পানি প্রবেশ করায় ব্রিজ ধসে পড়ে। ২০১৯ সালের ২ জুন ব্রিজের কাজ শুরু করা হয়। ২০২০ সালের ৩ অক্টোবরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও কোনো অগ্রগতি হয়নি। সাতগাঁও-সিন্দুরখান ভায়া আশিদ্রোণ সড়কে আরটিআইপি-২ প্রকল্প কাজের তদারককারী কর্মকর্তা সদ্য বদলি হয়ে যাওয়া উপজেলা প্রকৌশলী সঞ্জয় মোহন সরকার জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে চুক্তি বাতিল করা হয়েছে। নতুন টেন্ডার দেওয়া হবে।
