সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
ঈদ উপলক্ষ্যে পৌরসভার অসহায় দুস্থ পরিবারের মধ্যে ভিজিএফের অংশ হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়েছে। এতে ৯টি ওয়ার্ডের ৩ হাজার ৮১ জনের মধ্যে ৪৫০ টাকা করে ১৩ লাখ ৮৬ হাজার টাকা বিতরণ করা হয়। গতকাল এ উপলক্ষ্যে অনাড়ম্বর অনুষ্ঠানে পৌরসভার মেয়র আবু নাঈম মো. বাশারসহ ওয়ার্ড কাউন্সিলরগণ এ সময় উপস্থিত ছিলেন। এ ছাড়া মেয়র পৌরসভার চারটি প্যাকেজের ১৪ লাখ ৯ হাজার টাকার অংশ হিসেবে ৫ নম্বর ওয়ার্ডের গোলড়া এনায়েত হোসেনের বাড়ি থেকে কাঠবাগান পর্যন্ত ৪৩০ মিটার পর্যন্ত ইটের সলিং রাস্তার উদ্বোধন করেন। গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে অবহেলিত সবগুলো রাস্তাই করা হবে বলে পৌর মেয়র আবু নাঈম মো. বাশার জানান।
