মূল লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচ কাতারে

আপডেট : ০৮ মে ২০২১, ২২:২৭

  স্পোর্টস রিপোর্টার

কাতারে গিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। কাতারের সঙ্গে কথা হয়েছে। কথাটা এখনই চূড়ান্ত না হলেও বাফুফে হতে প্রস্তাবটা দিয়ে রাখা হয়েছে। জুনে কাতারে বিশ্বকাপ বাছাইয়ের তিনটি খেলা রয়েছে। এই তিন ম্যাচ হওয়ার কথা ছিল বাংলাদেশে। হোম ম্যাচ এটি। করোনার কারণে এই ম্যাচগুলো কাতারে চলে গেছে। বাংলাদেশে হবে না। বাংলাদেশও সেখানে গিয়ে খেলতে চায়। এখন বাফুফের ন্যাশনাল টিমস কমিটি চায় কাতারে গিয়ে মূল লড়াইয়ের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেললে খেলোয়াড়রা আরো বেশি চাঙা হবে। টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল কাল তাদের সভা শেষে কথা বলে জানিয়েছেন—তারা কাতারকে বলেছেন দুটি ম্যাচ যেন সেখানকার শীর্ষ দলের সঙ্গে খেলা যায়। বাফুফের এই অনুরোধ রাখতে চেষ্টা করছে কাতার।