ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের ৯ কর্মী ও সমর্থক গ্রেফতার

আপডেট : ০৯ মে ২০২১, ০০:৩৬

হেফাজতের বিক্ষোভ কর্মসূচি ও হরতাল চলাকালে ভাঙচুর ও অগ্নিসংযোগের তাণ্ডবে জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৯ হেফাজত কর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে। সহিংস ঘটনাসমূহের স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। হেফাজতের তাণ্ডবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি ও সরাইল থানায় দুইটিসহ সর্বমোট ৫৫টি মামলা রুজু হয়েছে। এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০/৩৫ হাজার লোকের নামে মামলা হয়েছে। এসব মামলায় সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট ৪৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জেলা পুলিশের প্রেস রিলিজে জানানো হয়েছে।