ভারতের আসাম রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন হেমন্ত বিশ্ব শর্মা। আগামীকাল সোমবার তিনি শপথ নেবেন বলে জানা গেছে। আজ রবিবার (৯ মে) এ খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, আজ গুয়াহাটির লাইব্রেরি মিলনায়তনে বৈঠকে সভার নবনির্বাচিত আইনসভার সদস্যরা এই সিদ্ধান্তের অনুমোদনের পর ঘোষণাটি প্রকাশিত হলো।
এদিন রাজ্য বিধানসভায় বিজেপি নেতৃবৃন্দদের মধ্যে বিএল সন্তোষ, বৈজয়ন্ত জে পান্ডা এবং অজয় জামওয়াল উপস্থিত ছিলেন। তার আগে সকালে পদত্যাগ করেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
এর আগে গত মাসে অনুষ্ঠিত আসাম বিধানসভা নির্বাচনে ১২৬টি আসনের মধ্যে ৬০টি আসন পেয়ে জয় নিশ্চিত করে বিজেপি। এ ছাড়া কংগ্রেস পেয়েছে ২৯টি, অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ) ১৬টি, অসম গণ পরিষদ (এজিপি) ৯টি, ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল (ইউপিএল) ৬টি এবং বোডো পিপলস ফ্রন্ট (বিপিএফ) পেয়েছে ৪টি আসন।
ইত্তেফাক/টিএ
