হাসনাত আমজাদ
গাছের কি ভাই জীবন আছে! দাও কেটে তার ডাল
টের পাবে না, ঝরবে না জল, ভরবে না দুই গাল।
মারো কুড়াল ঠিক গোড়াতে, কুড়াল মারো জোরে
তাকিয়ে দ্যাখো, দৃশ্য মজার, কেউ যেয়ো না সরে।
গাছ মানে এক আবর্জনা, গাছ মানে জঞ্জাল
সাফ করো সব, হও আধুনিক, বোঝো না হালচাল?
রেস্টুরেন্টে এসির বাতাস, আড্ডা হবে কত
হয়েছে সব বৃক্ষপ্রেমী, বিরক্তিকর যত।
পুরনো গাছ অনেক দিনের, দাঁড়িয়ে আছে মিছে
ছিছি ছিছি ঘুরছে দ্যাখো পোকা-মাকড় বিছে।
মূল্য আছে সেন্টিমেন্টের? মূল্য শুধু টাকার
মূল্য অনেক বিশ্বে এখন আলট্রামডার্ন ঢাকার।
০
