বিদেশি পিস্তলসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২০:০১

নরসিংদী সদর থানা এলাকা থেকে বিদেশি পিস্তলসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার সদর মডেল থানাধীন সেবা সংঘের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- আব্দুল সাত্তার মিয়ার ছেলে মো. সজিব মিয়া (২৭),  হাজী মো. আফজালুর রহমানের ছেলে মো. আতিকুর রহমান ওরফে রাজু (২৬), আবু কালামের ছেলে মো. আলামিন মিঞা (২৫)।

আরো পড়ুন: লাঠি ঘোরানো ও হুমকি দেয়া পুলিশের কাজ নয়: ডিএমপি কমিশনার

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা নরসিংদী সদর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে এলাকায় জনসাধারণ এর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছে। তাদের বিরুদ্ধে নরসিংদী সদর থানায় একাধিক মামলা রয়েছে। নরসিংদী জেলার সদর মডেল থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ