আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
এক পশলা বৃষ্টি হলেই হাঁটুপানি জমে যায় আদমদীঘি উপজেলা সদরের কেশরতা গ্রামের প্রধান সড়কে। কেশরতা গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদসংলগ্ন প্রায় ২০০ মিটার সড়কটিতে পানি জমে যাওয়ায় ভোগান্তিতে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। তারা জানান, পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে পড়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ইউপি সদস্য আব্দুল বারী বলেন, ড্রেনের মুখ মাটি দ্বারা বন্ধ করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সরজমিনে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
