তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তেতুলিয়া বাংলাবান্ধা চতুর্দেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) ১২ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। ১০ মে সোমবার থেকে ২১ মে শুক্রবার পর্যন্ত এ বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টম সুপারেনটেনডেন্ট আবু বক্কর সিদ্দিক জানান, ঈদ উপলক্ষে ১২ দিন বন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট সকল সেবা প্রদান অব্যাহত থাকবে এবং আগামী ২২ মে শনিবার সকাল থেকে পন্য আমদানি রপ্তানি কাযক্রম যথারীতি চলবে।
