উলিপুরে বিদ্যুত্স্পৃষ্টে শিশুসহ দুই জনের মৃত্যু

আপডেট : ০৯ মে ২০২১, ২১:৫০

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

উলিপুরে রবিবার সকালে পৃথক দুই স্থানে বিদ্যুত্স্পৃষ্টে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সকাল ৮টার দিকে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নে ফারাজীপাড়া গ্রামের আমজাদ হোসেনের মেয়ে রোকাইয়া জান্নাত ফুটালী (১০) ফ্যানের সুইচ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। অন্যদিকে সকাল ১০টার দিকে উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা ছিলাখানা গ্রামের থ্রি হুইলার চালক রফিকুল ইসলাম (৪৫) নিজ বাড়ির বিদ্যুতের লাইন মেরামত করতে স্পৃষ্ট হন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। তিনি ঐ গ্রামের আব্দুল জব্বারের ছেলে।