মহামারী মোকাবেলায় তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্টদেরও সম্মুখযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান সিটিও ফোরামের

আপডেট : ১০ মে ২০২১, ২১:০৭

 

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

‘কোভিড-১৯ ভেক্সিনেসন টু প্রটেক্ট সিটিজেনস’ শীর্ষক অনলাইন সেমিনার আয়োজন করেছে সিটিও ফোরাম বাংলাদেশ। সেখানে কোভিড-১৯ মহামারী মোকাবেলায় বাংলাদেশ সরকারের ভ্যাক্সিনেশন প্রোগ্রামে সুরোক্ষা পোর্টালের মাধ্যমে খুবই সফল ভাবে ডিজিটাল ব্যাবস্থার প্রয়োগ করায় এবং সফল ভাবে প্রায় ৯০ লাখ নাগরিককে রিজিস্ট্রেশান প্রক্রিয়ায় ভ্যাক্সিন প্রদান করায় সরকারকে ধন্যবাদ জ্ঞ্যাপন করা হয় এবং সেই সাথে এই সুরোক্ষা পোর্টালের আই টি টিম কে আন্তরিক ধন্যবাদ এবং সাধুবাদ জানানো হয়।

একই সাথে সিটিও ফোরাম বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা এবং সভাপতি জনাব তপন কান্তি সরকার সরকারি এবং বেসরকারি সেক্টরের আই সি টি ক্ষাতে যারা নিরলস কাজ করে যাচ্ছে দেশকে এই মহামারীর মধ্যেও সচল রাখতে তাদের কাজ কে স্বীকৃতি প্রদান এবং তাদেরকেও প্রণোদনার আওতায় আনার প্রয়োজনীয়তার কথা বলেন।

এই অনলাইন আয়োজনে প্রধান অথিতি হিসেবে ছিলেন আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব এবং সিটিও ফোরাম বাংলাদেশের সহ সভাপতি বিকর্ণ কুমার ঘোষ। যিনি ভ্যাক্সিনেশান প্রোগ্রামের সুরোক্ষা পোর্টাল তৈরির টেকনিক্যাল টিমের সভাপতি ছিলেন। আইসিটি ডিভিশনের এস্প্যায়ার টু ইনভেশান এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা এবং সিটিও ফোরাম বাংলাদেশ এর মহাসচিব আরফি এলাহি মানিক আয়োজনে অংশগ্রহণ করে সরকার এর আইসিটি সক্ষমতা কে তুলে ধরে বলেন, সম্পুর্ন নিজেদের স্কিল এর উপর ভরসা করে নিজেদের আইটি  সক্ষমতা কে কাজে লাগিয়ে যে সুরোক্ষা পোর্টাল তৈরি হয়েছে এতে করে সরকারের বিপুল পরিমান অর্থ সাশ্রয় হয়েছে। ওয়েবিনারে মূল বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সরকারের সাস্থ্য বিভাগের সাস্থ্য তথ্য ইউনিটের প্রধান ডাক্তার শাহ আলি আকবর। তিনি সরকারের ভ্যাক্সিনেশান প্রোগ্রামের যাবতিয় দিক এবং একই সাথে ইন্ডিয়ার বাইরে আরো বিভিন্ন দেশ থেকে ভ্যাক্সিন আনার প্রক্রিয়া গুলোর সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

আয়োজনটি সঞ্চালনা করেছেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সহকারি অধ্যাপক এবং সি টি ও ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্য আয়শা সিদ্দিকা।