রেডমি৯ ডুয়েলক্যামেরা স্মার্টফোন বাজারে

আপডেট : ১০ মে ২০২১, ২১:০৮

 

গ্লোবাল টেকনোলজি জায়ান্ট শাওমি বাংলাদেশের বাজারে তাদের সর্বোচ্চ বিক্রি হওয়া সিরিজ লাইন-আপের রেডমি ৯ ডুয়েল ক্যামেরা সংস্করণটি উন্মোচনের ঘোষণা দিয়েছে। সবার জন্য উদ্ভাবন আনার শাওমিরযে মিশন, তার সাথে সঙ্গতি রেখেই সাশ্রয়ী মূল্যের মধ্যে প্রিমিয়াম ফিচার নিয়ে এসেছে নতুন এ স্মার্টফোনটি।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘রেডমি পণ্যে আমাদের লক্ষ্য সর্বশেষ স্মার্টফোন প্রযুক্তি উদ্ভাবন যুক্ত করা ও সেটি গ্রাহকদের জন্য নিয়ে আসা। রেডমি ফোনের জনপ্রিয়তাই এর প্রমাণ। অতীতের অনেক রেকর্ড ভাঙ্গার পরও রেডমি ৯ নিয়ে আমাদের লক্ষ্য বাজেট সেগমেন্টের জন্য আমাদের যে উদ্ভাবনী প্রযুক্তি, তা আরোও ডেমোক্রেটাইজ করা। এই ফোনটি সুলভ মূল্যে প্রিমিয়াম ডিজাইনের সাথে সর্বোত্তম পারফরম্যান্স নিশ্চিত করে—যা গ্রাহকদের দিবে এক অনন্য অভিজ্ঞতা।’

রেডমি ডুয়েল ক্যামেরা সংস্করণে ফিচার হিসেবে থাকছে Auiv আইকনিক ডিজাইন। এর ৬.৫৩ ইঞ্চির আইপিএস এইচডি প্লাস ডিসপ্লে দেবে অসাধারণ ভিউয়িং অভিজ্ঞতা। ডিসপ্লেতে থাকছে টিইউভি রাইনল্যান্ড ব্লু-লাইট সার্টিফিকেশন। ডিভাইসটিতে দেয়া হয়েছে স্পোর্টস টেক্সারড ডিজাইন। যা একে যেকোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট থেকে সুরক্ষা দেবে। ডিভাইসটিতে হুট করেই কেউ যেন প্রবেশ করতে না পারে সে নিরাপত্তা দিতে দেয়া হয়েছে এআই ফেইস আনলক সুবিধা। পূর্বসূরিদের মতোই রেডমি ৯ ডুয়েল ক্যামেরা সংস্করণটি সাপোর্ট করে ডুয়েল সিম কার্ড, সেই সঙ্গে আছে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট এবং ৩.৫ এমএম হেডফোন জ্যাক।

রেডমি ৯ ডুয়েল ক্যামেরা সংস্করণটি দেশে তিনটি কালার ভ্যারিয়েন্ট স্পোর্টি অরেঞ্জ, কার্বন ব্ল্যাক ও স্কাই ব্লুতে পাওয়া যাবে। শীঘ্রই সারা দেশের অথোরাইজড মি স্টোর, পার্টনার স্টোর এবং রিটেইল চ্যানেলে পাওয়া যাবে। ফোনটির ৪+৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা।