আপনার রাশিফল

আপডেট : ১০ মে ২০২১, ২১:১১

মুহম্মদ আনিসুল হক

১১ মে ২০২১ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার

আজ ২৮ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ এবং ২৮ রমজান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ১৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও শুক্র । আপনার শুভ সংখ্যা: ২ ও ৬। শুভ বার: সোম ও শুক্র। শুভ রত্ন: হীরা ও মুক্তা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। কাউকে প্রথম দেখায় ভালো লাগতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

পুরনো কোনো রোগের পুনরাক্রমণ হতে পারে। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। দূরে কোথাও যাত্রা হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

আর্থিক দিক ভালো যাবে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগে সুফল পাবেন। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

সামাজিক কাজে অংশ নিয়ে সাফল্য পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সুনাম ও মর্যাদা বাড়তে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। মন ভালো থাকবে। পেশাগত দিক ভালো যেতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে। ঝুঁকিপূর্ণ কোনো কাজ করা থেকে বিরত থাকুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

শত্রুপক্ষের তত্পরতা বাড়তে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। মনের মানুষকে মনের কথা খুলে বলুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সন্তানের কোনো সাফল্যে আনন্দবোধ করতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কারো সঙ্গে আত্মীয়তা হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

বাড়িতে অতিথি আসতে পারে। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। মূল্যবোধ বজায় রাখুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।

০