সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
লাল টুকটুকে কৃষ্ণচূড়ার ফুলে রঙিন হয়ে উঠেছে সৈয়দপুরের পথ-ঘাট। গ্রীষ্মের এই ফুলের রূপে মুগ্ধ হয়ে পথচারীরাও থমকে তাকাতে বাধ্য হন। সরজমিনে দেখা যায়, শহরের অফিসার্স কলোনি, রেলওয়ে কারখানার ভেতরে ও বাইরে, সৈয়দপুর কলেজ প্রাঙ্গণে, উপজেলা পরিষদের সড়কে, আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা, ফাইভ স্টার মাঠসহ প্রভৃতি স্থানে রক্তিম কৃষ্ণচূড়ার ফুল ফুটে আছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, এক সময় শহরের রাস্তার ধারে এই গাছটি প্রচুর পরিমাণে দেখা গেলেও এখন প্রয়োজনীয় উদ্যোগের অভাবে কমে যাচ্ছে কৃষ্ণচূড়া গাছ।
