মান্দা (নওগাঁ) সংবাদদাতা
এগিয়ে চলছে মান্দার জোতবাজার খেয়াঘাটে আত্রাই নদীর ওপর নির্মাণাধীন সেতুর নির্মাণকাজ। অভিযোগ রয়েছে, ২০২০ সালের ২৯ অক্টোবরের মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারের গড়িমসির জন্য নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। এ বিষয়ে ঠিকাদার দেওয়ান ছেকার আহমেদ শিষাণ বলেন, গড়িসমি নয় ডিজাইন পরিবর্তনের কারণে কাজে কিছুটা বিলম্ব হয়েছে। নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুল আলম বলেন, নানা কারণে সেতুর নির্মাণকাজ শেষ করতে দেরি হয়েছে। যদি বড় ধরনের কোনো দুর্যোগ না হয়, তাহলে আগামী বছরেই সেতুটি চালু হবে।
