তানোর (রাজশাহী) সংবাদদাতা
র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করে রবিবার তানোর থানায় হস্তান্তর করেছে। গ্রেফতারকৃতরা হলেন, নজরুল ইসলাম ও কাউসার ইসলাম। এসময় তাদের কাছ থেকে এক কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
