বামনায় নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১০ মে ২০২১, ২১:২১

বামনা (বরগুনা) সংবাদদাতা

বামনা উপজেলার কলাগাছিয়া গ্রামের মো. আবু মিয়ার (৫০) ঝুলন্ত লাশ তার বাড়ির পেছনের বাগানের কাঁঠালগাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে আবু মিয়ার ছোট বোন হেনারা বেগম কাঁঠালগাছে ভাইয়ের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। গত রবিবার সকালে মো. আবু মিয়া ঘর থেকে বের হয়ে আর ফেরেননি। আবু মিয়ার ভাই মন্টু মিয়া জানান, তার ভাই মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। বামনা থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য বরগুনার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায়  অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।