কাউখালীতে বিদ্যুত্স্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

আপডেট : ১০ মে ২০২১, ২১:২৩

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

কাউখালীতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মো. হেলাল শরীফ (৩৫) নামে ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার দক্ষিন নিলতী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ঐ গ্রামের মৃত হাতেম শরীফের ছেলে। স্থানীয়রা জানায়, হেলাল দুপুরে দক্ষিন নিলতী গ্রামের মুনসুর গাজীর বাড়ির কাছে বিদ্যুত্ লাইনের খুঁটিতে কাজ করছিলেন। ওই সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে খুঁটি থেকে নিচে পড়ে যান। প্রায় দেড় ঘণ্টা পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম মৃত্যৃর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।