দেশীয় ফলে অবজ্ঞা নয়

আপডেট : ১১ মে ২০২১, ০০:৩৫

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা-সমালোচনা হয়। অনলাইন বন্ধুদের শেয়ারের কল্যাণে অনেক কিছুই ভাইরাল হচ্ছে। তেমনি ভাইরাল হচ্ছে সুপরিচিত দুটো মৌসুমি ফল বাঙ্গি এবং কাঁঠাল। সাম্প্রতিক সময়ে এই দুটো ফল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল, মিমস, ব্যঙ্গাত্মক মন্তব্য বেড়েই চলেছে। একেকজনের টিপ্পনী, ব্যঙ্গাত্মক মন্তব্যের ভিড়ে এই ফলের চাহিদা তলানিতে ঠেকবে। সম্ভাবনাময় বাজার ধসে যাবে, কৃষক পর্যায়ে চাষের হার কমবে। ভিটামিন-এ ও সি সমৃদ্ধ ফল বাঙ্গি এই গরমে অবসাদ দূর করে। আর জাতীয় ফল কাঁঠাল প্রচুর আমিষ, শর্করা ও ভিটামিন সমৃদ্ধ হওয়ায় মানবদেহের জন্য উপকারী। পুষ্টিগুণ এবং শারীরবৃত্তীয় উপকারিতা সম্পর্কে জানা উচিত এবং এই মৌসুমি ফলগুলো নিয়ে অবজ্ঞার অবসান হোক। এতে সামগ্রিকভাবে লাভবান হবেন কৃষক থেকে জনতা।

মঈনুল হক খান

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া