কওমি মাদ্রাসার কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

আপডেট : ১০ মে ২০২১, ২২:৩৮

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড)-এর ৪৪তম কেন্দ ীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় গড় পাশের হার ৭৪.০৪ শতাংশ। এর মধ্যে ছাত্র ৮২.১০ শতাংশ এবং ছাত্রী ৫৭.২১ শতাংশ। গতকাল সোমবার রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার পাড়স্থ নিজস্ব কার্যালয়ে বেফাকের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক বোর্ডের পক্ষ থেকে বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি ও আল-হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন।

বেফাক সভাপতি আল্লামা মাহমুদুল হাসান বলেন, কওমি মাদ্রাসার পরীক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিয়ে ফলাফলে সফলতার নজির স্থাপন করেছে। এরাই যোগ্য আলেম হয়ে জাতির সামনে ইসলামের শান্তির বাণী তুলে ধরবে। তারাই আমাদের ভবিষ্যত্। দেশ, স্বাধীনতা ও ইসলামের জন্য নিজেদের মেধাকে এখলাসের সঙ্গে কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি তিনি আহ্বান জানান।

বেফাকের ৪৪তম কেন্দ ীয় পরীক্ষায় স্টার মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছে ২৭ হাজার ৫২ জন, প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৩১ হাজার ৪৬৪ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ২৩৩ জন। গত ১৮ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সারা দেশে একযোগে ৪৮০টি পুরুষ ও ৭০৬টি মহিলা কেন্দে  মোট ছয়টি স্তরে অনুষ্ঠিত হয় বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর ৪৪তম কেন্দ ীয় পরীক্ষা। অংশগ্রহণ করে মোট ২ লাখ ৮ হাজার ৯৯৪ জন পরীক্ষার্থী। এতে ছাত্র সংখ্যা ছিল ১ লাখ ৩ হাজার ৪৯২ জন এবং ছাত্রী সংখ্যা ছিল ১ লাখ ৫ হাজার ৫০২ জন।