করোনায় বিপর্যস্ত ভারত

সহমর্মিতা জানিয়ে নরেন্দ্র মোদিকে শেখ হাসিনার চিঠি

আপডেট : ১১ মে ২০২১, ০০:৩৮

করোনা ভাইরাস মহামারিতে স্বজন হারানো ও ক্ষতিগ্রস্তদের জন্য শোক ও প্রার্থনা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন। ঐ চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রতি বাংলাদেশের দৃঢ় সহমর্মিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন।

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারত। গেল সপ্তাহ জুড়ে দেশটিতে দৈনিক সংক্রমণ ৪ লাখ ছাড়িয়েছে। দৈনিক মৃত্যুও পরপর দুই দিন ৪ হাজার ছাড়িয়ে গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বলা হয়, চিঠিতে বাংলাদেশের সর্বাত্মক সহযোগিতায় একসঙ্গে করোনা ভাইরাস মোকাবিলার বিষয়ে অঙ্গীকার করেন শেখ হাসিনা।