আবার পাবন মালিকের হ্যাটট্রিক

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২২:০০

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে আবারও হ্যাটট্রিক করেছেন ভারতীয় খেলোয়াড় পাবন মালিক। গতকাল হকি স্টেডিয়ামে দ্বিতীয় খেলায় দিলকুশা ৯-১ গোলে হারিয়েছে কম্বাইন্ড স্পোর্টিংকে। পাবন মালিকের এটি দ্বিতীয় হ্যাটট্রিক। তার হ্যাটট্রিক ছাড়াও বন্ধন, রাজন, আকাশ দুটি করে গোল করেন। দিনের প্রথম খেলায় ঢাকা রেলওয়ে ১-১ গোলে শিশুকিশোর সংঘের সাথে ড্র করে।

আজকের খেলা : পিডব্লিউডি ও ব্যাচলার্স। শান্তিনগর ও মুক্তবিহঙ্গ। ১টা ৩০ ও ৩টা ৩০, হকি স্টেডিয়াম।