বাংলা
মো. মিজানুর রহমান
সহকারী শিক্ষক
গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়, গাইবান্ধা।
প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আজ ‘কপোতাক্ষ নদ’ কবিতার উপর সৃজনশীল প্রশ্নের নমুনা উত্তর দেওয়া হলো। আগামী পরীক্ষাগুলোতে এই নমুনা উত্তর অনুযায়ী লিখতে পারলে আশা করি তোমরা সর্বোচ্চ নম্বর পাবে।
উদ্দীপক-১:‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই’
উদ্দীপক-২:‘ঋতু বৈচিত্র্যের সুন্দর জন্মভূমি আমার
বিচিত্র রূপ তার; শস্য শ্যামল ক্ষেত খামার
প্রিয় জন্মভূমি মা তোমায় ভালবাসি বেশুমার।’
ক. চতুর্দশপদী কবিতার প্রথম আট চরণের স্তবককে কী বলে?
খ. ‘জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে’-বলতে কবি কী বুঝিয়েছেন?
গ. উদ্দীপক-১ এর বক্তব্য ‘কপোতাক্ষ নদ’ কবিতার কোন বৈশিষ্ট্যকে ফুটিয়ে তুলেছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপক-২ ও ‘কপোতাক্ষ নদ’ কবিতা একই চেতনার সৃষ্টি-উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।
