এইচএসবিসি ও ব্যাবিলন গ্রুপের চুক্তি স্বাক্ষর

আপডেট : ১১ মে ২০২১, ২১:৩৪

সম্প্রতি দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড বাংলাদেশ (এইচএসবিসি) ও ব্যাবিলন গ্রুপ পোশাকশিল্প খাতে পেমেন্টসমূহ অনলাইন ব্যাংকিং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সম্পাদনের চুক্তি স্বাক্ষর করেছে। ‘এইচএসবিসিনেট’ ব্যবহারের ফলে স্থানীয় করপোরেট কোম্পানিগুলো অনলাইনে সব ধরনের স্থানীয় পেমেন্ট, যেমন কর্মচারীদের বেতন-ভাতা ও সরবরাহকারীদের পেমেন্ট অতি সহজেই সম্পাদন করতে পারবেন।

এছাড়াও এইচএসবিসির কাছ থেকে ব্যাবিলন গ্রুপ পাচ্ছেন রিমোট প্রিন্টিং সেবা। এই সেবা ব্যবহারে ব্যাবিলন গ্রুপ তার ঢাকা, সাভার ও চট্টগ্রাম অফিস থেকে চেক প্রিন্ট প্রদান করতে সক্ষম হবেন যার চেক আউটসোর্সিং সার্ভিসেস কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হবে। ফলে সময় সাশ্রয় হবে এবং একই দিনে কুরিয়ার ব্যবহার ছাড়াই চেক হস্তান্তর সম্ভবপর হবে। এই একই পেমেন্ট সেবা পেতে পূর্বে তিন থেকে চার দিন সময় লেগে যেত।

সেবাটি সম্পর্কে এইচএসবিসি বাংলাদেশের হেড অব হোসেল ব্যাংকিং, কেভিন গ্রিন বলেন, গ্রাহকদের কাছে ব্যাংকিংসেবা আরো সহজ ও নিরাপদ করতে এইচএসবিসি সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত কল্পে সদা সচেষ্ট।

আব্দুস সালাম শিকদার, পরিচালক ব্যাবিলন গ্রুপ বলেন, এই সেবা গ্রহণের ফলে আমাদের পেমেন্ট ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়েছে এবং আমাদের পেমেন্টসমূহ ইস্যুর দিনেই শ্রমিক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যাকাউন্টে প্রেরণ করা সম্ভব হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি