বিডি সার্ভিসেস লোকসানে নেমেছে

আপডেট : ১১ মে ২০২১, ২১:৩৫

ইত্তেফাক রিপোর্ট

আগের বছর একই সময়ে মুনাফা হলেও শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি সার্ভিসেস চলতি অর্থবছরের ৯ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই-মার্চ) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ দশমিক ৩৬ টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ২ দশমিক ৪৬ টাকা। এদিকে কোম্পানিটির চলতি বছরের প্রথম ৩ মাসে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ দশমিক ২৫ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল শূন্য দশমিক ৭৯ টাকা। ২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ দশমিক ২৬ টাকায়।