নূর-ই-আলম চৌধুরী চিফ হুইপ হওয়ায় শিবচরে আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২২:০৬

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন একাদশ জাতীয় সংসদে চিফ হুইপ হিসেবে নিয়োগ পাওয়ায় শিবচরে আনন্দ-উল্লাস ও মিষ্টি বিতরণ করেছেন নেতাকর্মী ও সমর্থকরা। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার চিফ হুইপের নিয়োগ অনুমোদন করেন। এ সংবাদে বিকেলে নেতা-কর্মীরা শিবচরে আনন্দ-উল্লাস ও মিষ্টি বিতরণ করেন ।

এদিকে, চিফ হুইপের দায়িত্বে নিয়োগ পাওয়ার পর নূর-ই-আলম চৌধুরী লিটন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং তার নির্বাচনী এলাকা মাদারীপুর-১ (শিবচর) আসনের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লিটন চৌধুরীর বাবা ও বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযুদ্ধের সংগঠক ইলিয়াস আহমেদ চৌধুরীও ছিলেন ব্যাপক জনপ্রিয়। মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নেতা ইলিয়াস ছিলেন তিনবারের (৭০,৭৩ ও ৯১ সাল) নির্বাচিত সংসদ সদস্য। ১৯৯১ সালে ইলিয়াস আহমেদ চৌধুরীর মৃত্যুর পর উপনির্বাচনে লিটন চৌধুরী জয়ী হন।