বাংলাদেশের আধুনিক চিত্রকলার অন্যতম পথিকৃত্ শিল্পী মুর্তজা বশীরের স্ত্রী আমিনা বশীরের চতুর্থ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৩ মে বৃহস্পতিবার। এ উপলক্ষ্যে পারিবারিকভাবে কোরআনখানি, দোয়া মাহফিল ও গরিব মানুষদের খাওয়ানো হবে। তার রুহের মাগফেরাত কামনায় আত্মীয় ও শুভানুধ্যায়ীদের দোয়া করতে পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। বহুভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর কনিষ্ঠ পুত্রবধূ আমিনা বশীর। তার স্বামী বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর গত বছরের ১৫ আগস্ট ইন্তেকাল করেন।
