ঝিকরগাছায় বোমা বানানোর সময় বিস্ফোরিত হয়ে এক ইউপি সদস্য লিটন (৪০) নিহত হয়েছেন। লিটন উপজেলার হাজীরবাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাড়িখালী পাঁচপোতা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াহাবের ছেলে ও ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। এলাকাবাসীরা জানান, লিটনের বাড়ির নিকটে একটি আমবাগানে লিটন বোমা তৈরি করছিল। সঙ্গীয় চার-পাঁচ জন এ সময় বোমা বানাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। লিটন আব্দুল ওহাবের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, লিটন সোমবার রাতে পাঁচপোতা গ্রামে নিজ বাড়ির পাশে একটি আমবাগানে সঙ্গীয় চার-পাঁচ জন গোপনে বোমা তৈরি করছিলেন। এ সময় হঠাত্ একটি বোমা বিস্ফোরিত হয়। বোমার স্প্লিন্টারে লিটন মারাত্মকভাবে আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লিটনের লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে ঝিকরগাছা থানায় দুটি পৃথক মামলা হয়েছে। তদন্ত চলছে।
