মঙ্গলবার সন্ধ্যায় আদমদীঘির দমদমা গ্রামের কাছে ভটভটি উল্টে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম আরিফ হোসেন (৯)। দুর্ঘটনায় শিশুর মাসহ আহত হয়েছেন পাঁচজন। আহতদের মধ্যে দু’জনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। আদমদীঘির ছাতনী গ্রাম থেকে বিয়ের অনুষ্ঠানের দাওয়াত খেয়ে তারা ভটভটিযোগে রানীনগর উপজেলার বিশিয়া গ্রামে যাচ্ছিলেন। এ সময় দমদমা গ্রামের কাছে ভটভটি উল্টে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আরিফ হোসেন মারা যায়।
