পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলমানদের মোবারকবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি ও পার্টির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম।
গতকাল মঙ্গলবার এক যুক্ত শুভেচ্ছাবার্তায় জেপির নেতৃদ্বয় বলেন, বাংলাদেশ তথা সারা বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির প্রকোপের মধ্যে পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার পর আত্মসংযম ও আত্মশুদ্ধির বাণী নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। আমরা পবিত্র রমজান মাসে করুনাময় আল্লাহ তা’লার সন্তুষ্টি অর্জনের জন্য যে সংযম ও সাধনা করেছি, ঈদুল ফিতর সেই ত্যাগ ও সংযমের এক মহাপুরস্কার। পবিত্র ঈদের দিনে বাংলাদেশসহ সারা বিশ্বকে করোনামুক্ত করতে আমরা মহান আল্লাহ তা’লার রহমত ও সাহায্য প্রার্থনা করছি।
