আরামবাগে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

আপডেট : ১২ মে ২০২১, ০০:৪৫

রাজধানী মতিঝিলের আরামবাগে পূর্ব শুক্রতার জের ধরে বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত হয়েছেন। তার নাম রাসেল (১৯)। নিহত রাসেল আরামবাগের একটি ছাপাখানার কর্মী ছিলেন। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে আরামবাগের ১৪৯/২ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চার বোন এক ভাইয়ের মধ্যে রাসেল ছোট। রাত ৮টার দিকে  আরামবাগ এলাকায় বাসার সামনে শাকিলের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় রাসেলকে তারই দুই বন্ধু হূদয় ও সুমন উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক রাত ৯টায় মৃত ঘোষণা করেন।