ঘোড়াঘাটে বর্ধিত সভায় আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২২:০৮

আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে ঘোড়াঘাটের রাণীগঞ্জে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা গত মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির জেলা কো-অর্ডিনেটর জেলা সহ-সভাপতি আবুল কালাম আজাদ।

বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। সভায় আসন্ন উপজেলা চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাফে খন্দকার সাহানশাকে দলীয় সমর্থন দেওয়া হয়। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজার রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেনকে দলীয় সমর্থন দেয়া হয়েছে।

তবে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকদের ভোট প্রদানের মাধ্যমে সর্বোচ্চ ভোট প্রাপ্তদের ভাইস চেয়ারম্যান পদের দলীয় সমর্থন দেওয়া হয়েছে।