আজ রাত ৯টা ৫৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে শবনম ফারিয়া ও চঞ্চল চৌধুরী অভিনীত নাটক ‘হটাত্ বাদশা। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন শামীমা নাজনীন, মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ, আহসান কবির, ডা. এজাজ, আল-আমিন, মতিউর রহমান, সিলভিয়া, ইকবাল হোসেন, শহিদুল মুরাদসহ অনেকে।
হঠাত্ করে চাকরি হারিয়ে আকবর হোসেন ওরফে মজনু প্রায় পথে বসে যাচ্ছিল। প্রাত্যহিক চলার টাকা, বাসা ভাড়া, সংসার খরচ কিভাবে জোগাড় করবে, এ রকম এক মহাবিপদের দিনে, গুপ্তধন পাওয়ার মতো এক জায়গা থেকে আকস্মিকভাবে সে প্রায় ১ হাজার কোটি টাকা পেয়ে যায়। আর এর মধ্য দিয়ে তার অন্ধকার দিন আলোতে ঝলমল করে ওঠে। এতো এতো টাকা দিয়ে সে এখন কী করবে? মজনু বিষয়টিকে গোপন রাখারও প্রয়োজন মনে করে না। অলরেডি টাকার গন্ধে ছুটে আসে বন্ধু-বান্ধব, দূরের ও কাছের আত্মীয়স্বজন। তাদের পরামর্শ ও পরিকল্পনায় চলতে থাকে মিটিংয়ের পর মিটিং।
