শেয়ারদর কমার শীর্ষে মালেক স্পিনিং

আপডেট : ১৭ মে ২০২১, ০০:৩৮

ইত্তেফাক রিপোর্ট

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঈদ-পরবর্তী প্রথম কার্যদিবস গতকাল রবিবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৮টির বা ২৩ দশমিক ৯১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে মালেক স্পিনিংয়ের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বুধবার লেনদেন শেষে মালেক স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ২০ দশমিক ৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৯ দশমিক ৯০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ারদর শূন্য দশমিক ৯০ টাকা বা ৪ দশমিক ৩২ শতাংশ কমেছে। ডিএসইতে লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এমারেল্ড অয়েলের ৪ দশমিক ০৯ শতাংশ, ইজেনারেশনের ৩ দশমিক ৯৪ শতাংশ, মার্কেন্টাইল ইনসিওরেন্সের ৩ দশমিক ৬৮ শতাংশ, ইসলামী ইনসিওরেন্স ৩ দশমিক ৬২ শতাংশ, কর্ণফুলি ইনসিওরেন্স ৩ দশমিক ৪৩ শতাংশ, শাহজিবাজারের ৩ দশমিক ২১ শতাংশ, সোনারবাংলা ইনসিওরেন্স ৩ দশমিক ১৫ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৩ দশমিক ০৬ শতাংশ এবং সন্ধানী ইনসিওরেন্সের শেয়ারদর ২ দশমিক ৯৮ শতাংশ কমেছে।