গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
গুরুদাসপুরে সালিশ বৈঠকে ডেকে আতাউর গণি, সেলিম রেজা ও জহুরুল ইসলামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সোনাবাজু বাজারে এ ঘটনা ঘটে। গুরুদাসপুর থানার ওসি মো. আবদুর রাজ্জাক বলেন, সংঘর্ষের কথা তিনি শুনেছেন। ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি।
