সামান্য বৃষ্টিতে হাঁটুপানি!

আপডেট : ১৬ মে ২০২১, ২১:৫০

ভাঙা সড়ক শুষ্ক মৌসুমে যেমন ধুলোয় মেতেছিল, তেমনি বর্ষা মৌসুমের আগেই সামান্য বৃষ্টি হলে হাঁটুপানিতে ডুবে যায়। এটা মীর্জাপুর থেকে মৌমিনপুর হয়ে তাহেরপুর যাওয়ার একমাত্র সড়ক। সাম্প্রতিক সময়ে এর কিছু অংশ সংস্কার করা হয়েছে; কিন্তু বেশিরভাগ অংশ এখনো সংস্কার বিহীন। যার ফলে সামান্য বৃষ্টিতেই এই অবস্থা। এতে করে দুর্ঘটনার সম্ভবনাও বেড়েছে। প্রান্তিক পর্যায়ে কৃষকের উত্পাদনকৃত সবজি ও একাধিক মাছের গাড়িসহ অন্যান্য কাঁচামালের গাড়ি এই সড়ক হয়েই ঢাকায় পাঠানো হতো। সড়কের দুর্দশায় পণ্য পরিবহনে দুর্ভোগের শেষ নেই। জনদুর্ভোগ ঘোচাতে অতিদ্রুত সড়কের বাকি অংশ সংস্কার করার ব্যবস্থা করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

বিধান কুমার পাল

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়