বাংলাদেশ ও বিশ্বপরিচয়
মিরাজুল ইসলাম, প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
বৃটিশ শাসন
প্রশ্ন-১:বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয় কবে?
উত্তর:১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয়।
প্রশ্ন-২:বৃটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠা করা হয়?
উত্তর:বৃটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি ১৬০০ সালে প্রতিষ্ঠা করা হয়।
প্রশ্ন-৩:ইংরেজরা কেন বৃটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি গঠন করেছিল?
উত্তর:ভারত ও বৃটেনের মধ্যে বাণিজ্য পরিচালনার জন্য ইংরেজরা বৃটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি গঠন করেছিল।
প্রশ্ন-৪:সিরাজউদ্দৌলা কত সালে বাংলার নবাব হন?
উত্তর:সিরাজউদ্দৌলা ১৭৫৬ সালে মাত্র ২২ বছর বয়সে বাংলার নবাব হন।
প্রশ্ন-৫:বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
উত্তর:বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা।
প্রশ্ন-৬:বাংলায় ইংরেজদের আগমনের উদ্দেশ্য কী ছিল?
উত্তর:বাংলায় ইংরেজদের আগমনের উদ্দেশ্য ছিল ব্যবসা-বাণিজ্য করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া।
প্রশ্ন-৭:বাংলায় ইংরেজদের আগমন ঘটে কেন?
উত্তর:বাংলায় ইংরেজদের আগমন ঘটে ব্যবসা-বাণিজ্য করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য।
প্রশ্ন-৮:বাংলায় ইংরেজ শাসনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
উত্তর:বাংলায় ইংরেজ শাসনের প্রধান উদ্দেশ্য ছিল শোষণ করে নিজেদের আর্থিক লাভ।
প্রশ্ন-৯:সিপাহি বিদ্রোহের মূল উদ্দেশ্য কী ছিল?
উত্তর:সিপাহি বিদ্রোহের মূল উদ্দেশ্য ছিল ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষকে স্বাধীন করা।
প্রশ্ন-১০:পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ কী?
উত্তর:সিরাজউদ্দৌলার বড় খালা ঘসেটি বেগমের চক্রান্ত ও প্রধান সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন।
