প্রশ্নপত্র ফাঁস রোধে তত্পর র্যাব

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২২:৫০

২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ২০১৯ সালের এসএসসি পরীক্ষা। এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে তত্পর থাকার কথা জানিয়েছে র?্যাব। কারও কাছে কোনো তথ্য থাকলে, তা র?্যাবকে জানাতেও আহবান জানানো হয়েছে র্যাবের পক্ষ থেকে।

র?্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ বলেছেন, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নজরদারি রাখা হবে। গতকাল বুধবার র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

র্যাবের ডিজি বলেন, পরীক্ষা চলার সময় কোচিং সেন্টার বন্ধ রাখার বিষয়ে সরকারি নিষেধাজ্ঞা পালন হচ্ছে কি না সেদিকেও খেয়াল রাখবে র?্যাব। তথ্য পেলে ম্যাজিস্ট্রেট নিয়ে গিয়ে ব্যবস্থা নেয়া হবে। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, অভিভাবকরা যেন ফাঁদে পা না দেন।

দুইশ’ গজের মধ্যে প্রবেশ নিষেধ

পরীক্ষা কেন্দ্রের ২শ’ গজের মধ্যে সাধারণের প্রবেশ নিষেধ ঘোষণা করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান। পরীক্ষা কেন্দ্রসমূহের ২শ’ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেন তিনি।