ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ফুলবাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে ও ক্ষতিকারক উপাদান দিয়ে তৈরি হচ্ছে নিম্নমানের আইসক্রিম। বিএসটিআই অনুমোদনবিহীন এসব আইসক্রিম খেয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে কোমলমতি শিশুসহ সাধারণ মানুষ। সরেজমিনে উপজেলার গেটের বাজারে আইসক্রিম কারখানায় গিয়ে দেখা যায়, কারখানার ভিতরে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে হাতে গ্লোভসিবহীন শিশু ও যুবকদের দিয়ে প্যাকেট করানো হচ্ছে আইসক্রিম। কারখানার মালিকের ছেলে শামিম কবির (২৮) জানান, গত দুই-তিন বছর ধরে কারখানা স্থাপন করে আইসক্রিম বিক্রি করেছেন তিনি। এপ্রসঙ্গে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শামছুল আরেফিন জানান, ঐ কারখানায় আইসক্রিম উত্পাদন বন্ধ রাখতে বলা হয়েছে।
