গোপালগঞ্জে গাড়িতে খাওয়ার পানি সরবরাহ

আপডেট : ১৭ মে ২০২১, ২১:৫৯

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সদর উপজেলার বিভিন্ন গ্রামে প্রতিদিন গাড়িতে করে ১৬ হাজার লিটার বিশুদ্ধ পানি বিতরণ করছে। ভ্রাম্যমাণ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পানি পেয়ে স্বস্তি জানিয়েছেন উপকারভোগীরা। গোপালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার বলেন, মধুমতি নদীতে সমুদ্রের লবণ পানি ঢুকে পড়ায় সদর উপজেলার বিস্তীর্ণ এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় আমরা গাড়িতে করে ভ্রাম্যমাণ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে গ্রামে গ্রামে গিয়ে সুপেয় পানি সরবরাহ করছি। গ্রামের মানুষ লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে গাড়ি থেকে পানি সংগ্রহ করছে।