সুজানগরে নবজাতকের লাশ উদ্ধার

আপডেট : ১৭ মে ২০২১, ২২:০০

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগর থানাপুলিশ এক নবজাতকের লাশ উদ্ধার করেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার খয়রান ব্রিজের নিচ থেকে ঐ লাশ উদ্ধার করা হয়। থানার ডিউটি অফিসার আতাউর রহমান জানান, এলাকাবাসী দুপুর ২টার দিকে খয়রান ব্রিজের নিচে আনুমানিক এক দিন বয়সি এক ছেলে নবজাতকের লাশ পলিথিনে মোড়ানো অবস্থায় দেখতে পেয়ে থানাপুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।