কে এম হুমায়ূন কবির খোকন তালুকদার
পিরোজপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কে এম হুমায়ূন কবির খোকন তালুকদার (৬৪) গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন হূদরোগে ভুগছিলেন। মরহুম তাঁর স্ত্রীসহ দুই ছেলে সন্তান রেখে যান। গতকাল বুধবার মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির খোকন তালুকদারকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পিরোজপুর শহরতলীর খামকাঁটায় তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সদর ইউএনও আসিব মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করে।
