কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য ও কাউখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী হারুনুর রশীদের মৃত্যুতে কাউখালীতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জাতীয় পার্টি-জেপির উপজেলা কার্যালয়ে এ শোকসভার আয়োজন করে উপজেলা জাতীয় পার্টি। এতে কাজী হারুনুর রশীদের কর্মময় জীবন এবং দেশ ও জাতির কল্যাণে তার অবদানের বিষয়গুলো তুলে ধরা হয়। এ সময় তার রুহের মাগফেরাত কামনা করা হয়।
কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জেপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ মিঞা মনুর সভাপতিত্বে শোকসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন নাগরিক কমিটির অ্যাডভোকেট এম এ আউয়াল, জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, যুগ্ম-সাধারণ সম্পাদক বজলুর রহমান নান্নু, খান মো. বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল প্রমুখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা অধ্যক্ষ এম এ মতিন। গত ২ মে কাজী হারুনুর রশীদ ঢাকার বারডেম হাসপাতালে মারা যান। তিনি দুই দুই বার কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান (১৯৮৫-১৯৯০ এবং ১৯৯০-১৯৯২) এবং জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন।
