আদিয়াত খন্দকার আদিবা
শিক্ষার্থী অষ্টম শ্রেণি
আইডিয়াল ক্যাডেট স্কুল হাতীবান্ধা
১. প্রশ্ন:ব্যাপন কাকে বলে?
উত্তর:একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের অধিক ঘন স্থান থেকে কম ঘন স্থানে সমানভাবে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে।
২. প্রশ্ন:ব্যাপন চাপ কাকে বলে?
উত্তর:ব্যাপনকারী পদার্থের অণু পরমাণুগুলো গতি শক্তির প্রভাবে যে চাপের সৃষ্টি হয় তাকে ব্যাপন চাপ বলে।
৩. প্রশ্ন:ব্যাপন কতক্ষণ চলে?
উত্তর:উভয় অণুর ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত।
৪. প্রশ্ন:কোন শক্তি উদ্ভিদের ব্যাপন চাপ সৃষ্টিতে সহায়তা করে?
উত্তর:গতিশক্তি।
৫. প্রশ্ন:উদ্ভিদ কোন প্রক্রিয়ায় কার্বন-ডাই অক্সাইড গ্রহন করে?
উত্তর:ব্যাপন প্রক্রিয়ায়।
৬. প্রশ্ন:জীবকোষে শ্বসনের জন্য গ্লুকোজ জারণে ব্যবহূত অক্সিজেন কোন প্রক্রিয়ায় কোষে প্রবেশ করে?
উত্তর:ব্যাপন প্রক্রিয়ায়।
৭. প্রশ্ন:কোন প্রক্রিয়ায় ধূপের ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে পড়ে?
উত্তর:ব্যাপন প্রক্রিয়ায়।
